• সর্বশেষ

    দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ‘শ্লীলতাহানি’

      প্রতিনিধি 11 February 2026 , 1:58:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলার ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্তরা হলেন, একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।

    বিজ্ঞাপন

    অভিযোগ সূত্রে জানা যায়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। গৃহবধূ জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন।

    এতে ক্ষিপ্ত হয়ে চারজনের মধ্যে শহিদুল নামের একজন হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
    এ সময় গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাটি জানাজানি হলে পরে এসে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানায়র উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:58 PM দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ‘শ্লীলতাহানি’ 1:44 PM “বাংলাদেশের ‘সম্মান’ ফেরাতেই ভারত ম্যাচ বয়কটের হুমকি” 1:19 PM ভোটের আগে শবনম ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া?’ 12:51 PM ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৪০ লাখ টাকাসহ গ্রেফতার 12:31 PM ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার 12:12 PM ভোটের আগে ফাঁকা রাজধানী 11:29 AM “ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না” 11:21 AM এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান 10:26 AM কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ 8:58 PM দীর্ঘ নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্সের প্রতিবেদন