• শিরোনাম

    ‘ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী, এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার’

      প্রতিনিধি 18 October 2025 , 7:39:19 প্রিন্ট সংস্করণ

    সম্প্রতি বাসসের সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন-এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

    বিজ্ঞাপন

    ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো বিভ্রান্তি বা দ্বন্দ্ব নেই। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ ও কাজ করার উপযোগী থাকেন, তিনি হবেন প্রধানমন্ত্রী’। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে আমাদের দলে কোনো মতভেদ নেই’।

    তারেক রহমান কবে দেশে ফিরবেন-এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি নেই বলেই মনে করি। তবে তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দলের দাবি। পাশাপাশি তার আবাসন, অফিস ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সবকিছু প্রায় প্রস্তুত, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন’।

    খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কিনা জানতে চাইলে-দলের মহাসচিব বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তিনি আমাদের চেয়ারপারসন এবং লিজেন্ডারি লিডার। যদি তিনি প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে সেটা বিএনপির জন্য বড় ইতিবাচক বিষয় হবে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু