• অর্থনীতি

    ভোটের আগে রিজার্ভ উঠল ৩৪ বিলিয়ন ডলারের ঘরে

      প্রতিনিধি 10 February 2026 , 1:54:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    মার্কিন ডলার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.০৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২৯.৪৮ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংক জানায়, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ রিজার্ভ বাড়ার প্রধান কারণ। চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ৩.১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ফেব্রুয়ারিতেও এই প্রবণতা অব্যাহত রয়েছে; মাসটির প্রথম ৮ দিনেই প্রবাসীরা প্রায় ১ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। এতে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে।

    বিজ্ঞাপন

    ডলারের সরবরাহ বাড়ায় ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তৈরি হয়েছে এবং ডলারের দাম কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে। সোমবার ১৯টি ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কেনা হয় মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে, যেখানে এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪.৭৩ বিলিয়ন ডলার কিনেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। ডলারের দাম অস্বাভাবিকভাবে কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই বাজারের ভারসাম্য রক্ষায় ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও আরও শক্তিশালী হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১ 12:42 PM ওসমান হাদি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার ফয়সালের