• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ভোট দিতে গিয়ে বাড়তি ভাড়া আর ভোগান্তিতে ঘরমুখো মানুষ

      প্রতিনিধি 10 February 2026 , 12:58:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো ভোটার। ঢাকা থেকে ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বাস সংকটের সুযোগে স্বাভাবিক ২০০–২৫০ টাকার ভাড়া বেড়ে নেওয়া হচ্ছে ৫০০–৬০০ টাকা পর্যন্ত। বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ছেন, সেখানেও গুনতে হচ্ছে ৩০০–৪০০ টাকা।

    বিজ্ঞাপন

    যাত্রীদের অভিযোগ, পরিবহন সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ভোট দিতে যাওয়াটাই যেন শাস্তিতে পরিণত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে, অতিরিক্ত ভাড়া দিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

    শিল্পাঞ্চলে ছুটি ঘোষণার ফলে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বাড়তি আয়ের আশায় অনেক বাস নির্ধারিত রুট ছেড়ে একাধিক ট্রিপ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

    ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করলেও যাত্রাপথের এই দুর্ভোগ ভোটারদের হতাশ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের 3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর