• অপরাধ

    সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী গুটি ফিরোজ’ গ্রেফতার

      প্রতিনিধি 7 February 2026 , 2:32:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাভারের হেমায়েতপুরে সাংবাদিক আলী রেজা রাজুকে অপহরণ করে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচিত মাদক ব্যবসায়ী ‘গুটি ফিরোজ’ অবশেষে ধরা পড়েছে। যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তাকে আটক করা হয়েছে।

    সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় হেমায়েতপুর সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে গুটি ফিরোজসহ দুইজনকে আটক করে।

    বিজ্ঞাপন

    তল্লাশিতে তাদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি-বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধসংক্রান্ত তথ্যসমৃদ্ধ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    জানা যায়, গুটি ফিরোজ পূর্ব থেকেই মাদক ও পর্নোগ্রাফি আইনের একাধিক মামলার আসামি।

    গত বছরের সেপ্টেম্বর মাসে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনা সাভারজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। আটক দু’জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১ 12:42 PM ওসমান হাদি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার ফয়সালের