• লাইফস্টাইল

    এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয়

      প্রতিনিধি 7 February 2026 , 10:56:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন পৃথিবীর সবচেয়ে শীতল ও দূর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় এক ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন। তার সঙ্গে রয়েছেন সহযাত্রী নিলয় কুমার বিশ্বাস। অভিযানের সূচনা হয়েছে আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে, যা বিশ্বের দক্ষিণতম শহর হিসেবে পরিচিত।

    এই অভিযানের অংশ হিসেবে তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ও সাউথ জর্জিয়া দ্বীপ পরিদর্শন করবেন। সাউথ জর্জিয়া একটি দুর্গম ব্রিটিশ ওভারসিজ দ্বীপ, যা ব্রিটেন থেকে বহু দূরে ও আর্জেন্টিনার নিকটবর্তী। এই যাত্রায় তারা বিশাল পেঙ্গুইন কলোনি, সিল, নানা প্রজাতির সামুদ্রিক পাখি এবং পৃথিবীর আর কোথাও না পাওয়া বিরল উদ্ভিদ ও প্রাণীজগৎ দেখবেন ।

    সুমন ও নিলয় এই অভিযানে যুক্ত হয়েছেন নেদারল্যান্ডসভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপিডিশনের সঙ্গে, যারা মেরু অঞ্চলের অভিযান পরিচালনায় বিশেষভাবে পরিচিত। এই অভিযানে বিশ্বের ২১টি দেশের অংশগ্রহণকারীরা একত্রিত হয়েছেন, যা একে সত্যিকারের বৈশ্বিক অভিযানে পরিণত করেছে।

    বিজ্ঞাপন

    নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সালাউদ্দিন সুমন বলেন, ‘অ্যান্টার্কটিকা ঘুরে দেখার স্বপ্ন আমার অনেকদিনের। নিজের ভাষায় এই অবিশ্বাস্য মহাদেশকে দর্শকদের সামনে তুলে ধরতে পারছিএতে আমি ভীষণ আনন্দিত। বাংলাদেশ থেকে এর আগে কেউ এমনটা করেনি।’

    নিলয় কুমার বিশ্বাসও তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই অভিযানের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। যে কোনো ভ্রমণপ্রেমীর জন্য অ্যান্টার্কটিকা হলো চূড়ান্ত গন্তব্য। এত কম বয়সে সেখানে যাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত।’

    এই অভিযানের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে তার্কিশ এয়ারলাইনস, যা ব্র্যান্ড প্রোমোটর হিসেবে সালাউদ্দিন সুমনের সঙ্গে অংশীদারত্বে রয়েছে। পাশাপাশি বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেট এই অভিযানের লিডিং স্পন্সর হিসেবে সহযোগিতা করছে।

    অভিযান চলাকালীন সালাউদ্দিন সুমন দক্ষিণ গোলার্ধজুড়ে তাঁর অভিজ্ঞতা ধারণ ও ডকুমেন্ট করবেন এবং ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট শেয়ার করবেন। তার লক্ষ্য হলো বাংলা ভাষায় অ্যান্টার্কটিকাকে বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরা, যা আগে কোনো বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর করেননি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:56 AM এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয় 10:29 AM ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প 7:23 PM সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি-আনোয়ারুল ইসলাম 7:16 PM ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে 7:10 PM ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিতরণে নেমেছে জামায়াত: আমিনুল হক 7:08 PM রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, কাউকে লুটপাট করতে দেবো না: জামায়াত আমীর 6:51 PM ইরান-যুক্তরাষ্ট্র; বহুল প্রতীক্ষিত পরমাণু বিষয়ক আলোচনা শুরু 6:39 PM দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে পরিবর্তনের প্রতীক: নাহিদ ইসলাম 6:32 PM “সংসদে গেলে ‘নো সার্ভিস-নো বিল’ আইন প্রস্তাব তুলবো” 4:48 PM ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ