• আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র; বহুল প্রতীক্ষিত পরমাণু বিষয়ক আলোচনা শুরু

      প্রতিনিধি 6 February 2026 , 6:51:29 প্রিন্ট সংস্করণ

    ইরান-যুক্তরাষ্ট্র; বহুল প্রতীক্ষিত পরমাণু বিষয়ক আলোচনা শুরু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টানা কয়েক মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত পরমাণু বিষয়ক আলোচনায় বসেছে, যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে শুরু হওয়া এ আলোচনায় ইরানের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ।

    বিজ্ঞাপন

    এ ছাড়া ট্রাম্পের জামাতা জের্ড ক্রুসনারও ওমানে এসেছেন। অপরদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই দফার পারমাণবিক আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ইরানের বিরুদ্ধে উত্থাপিত হুমকি ও অভিযোগগুলো আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।

    আলোচনা শুরুর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান গত বছরের ঘটনাবলি ভুলে না গিয়েই কূটনীতির পথে অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সদিচ্ছা নিয়ে আলোচনায় প্রবেশ করছি এবং দৃঢ়তার সঙ্গে আমাদের অধিকার রক্ষা করব।

    তবে প্রয়োজন হলে ইরান আত্মরক্ষায় প্রস্তুত জানিয়ে তেহরানের কর্মকর্তারা বলছেন, আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের সম্ভাবনাও নাকচ করে দিচ্ছে না তেহরান।

    অন্যদিকে, ট্রাম্প প্রশাসন বলছে-ইরানের জন্য এটি একটি বড় সুযোগ। আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১ 12:42 PM ওসমান হাদি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার ফয়সালের 12:29 PM আজকের স্বর্ণের দাম: ২৩ মার্চ ২০২৬