• রাজনীতি

    দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে পরিবর্তনের প্রতীক: নাহিদ ইসলাম

      প্রতিনিধি 6 February 2026 , 6:39:16 প্রিন্ট সংস্করণ

    দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে পরিবর্তনের প্রতীক: নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের নির্বাচন এবং দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাভারে এক জনসভায় তিনি এ সব কথা বলেন।

    তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন কোনো জালেমকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। ১২ ফেব্রুয়ারি সব জালেমদের পরাজিত করার দিন। আজকে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি যেখানে ইসলামী শক্তি, তারুণ্যের শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়েছে সরকার গঠনের জন্য।

    বিজ্ঞাপন

    জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট এই সাভার ১১ দলের আসন হবে। সারা বাংলাদেশে ১১ দলের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এবং এই জোটই সরকার গঠন করবে। দেশের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের জীবনের বিনিময়ে এই নির্বাচন সম্ভব হচ্ছে। এগারো দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদ মুক্ত হবে এবং ইনসাফের দেশ হবে।

    যারা দিল্লির দাসত্ব করতে চায় তাদের জায়গা হবে না, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে। দিল্লির তাবেদারি যারা করেছে তাদের স্বপ্ন পূরণ হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচারে আমরা এক বিন্দুও ছাড় দেব না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, হাদি হত্যার বিচার না করতে পারা আপনাদের অন্যতম ব্যর্থতা। এখনও সময় আছে হাদি হত্যার বিচারের উদ্যোগ নিন। হাদির পরিবারের সঙ্গে নূ্ন্যতম অসৌজন্যমূলক আচরণ সহ্য করা হবে না।

    প্রতিপক্ষ দলের সমালোচনা করে তিনি বলেন, একটি দল অনেকগুলো দলকে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা কোনো হুমকিকে ভয় পাই না। একজন দেশের বাইরে থেকে এসে বলেছেন ‘আই হেভ আ প্ল্যান’। তিনি দেশকেই ভালোভাবে চিনেন না, কোথায় ইপিজেড বা কোথায় সয়াবিন চাষ হয় তা-ও জানেন না। তার কী প্ল্যান থাকতে পারে-তা জনগণ বুঝে গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:39 PM দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে পরিবর্তনের প্রতীক: নাহিদ ইসলাম 6:32 PM “সংসদে গেলে ‘নো সার্ভিস-নো বিল’ আইন প্রস্তাব তুলবো” 4:48 PM ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 4:43 PM রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে বিএনপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা 2:42 PM ভোজ্যতেল-মুরগির দাম বাড়লেও কমেছে সবজি ও ডিমে 2:31 PM প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন 1:14 PM ৩য়-১০ম গ্রেডে জনবল নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1:04 PM রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন 12:49 PM ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন 12:37 PM যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ