• রাজনীতি

    তারেক রহমানের মাধ্যমে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে: মির্জা ফখরুল

      প্রতিনিধি 26 December 2025 , 6:12:10 প্রিন্ট সংস্করণ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তা বহন করে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ২০০৬ সালের পর আমাদের তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা-যাকে এখন সমগ্র বাংলাদেশের মানুষ ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মনে করছে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে। পুরো দেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

    জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। ২০০৬ সালের পর- ২০২৫ সালের ২৬ ডিসেম্বর তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে সকাল থেকেই নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো মাজার প্রাঙ্গণ। নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা তারেক রহমানের আগমনে কেটে গেছে বলে মনে করছেন বিএনপির নেতা-কর্মীরা।

    মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যেই জোটে। সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন