• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ক্ষমতায় গেলে পদ্মায় বাঁধ হবে: জামায়াত আমীর

      প্রতিনিধি 5 February 2026 , 7:24:17 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইনসাফ কায়েম হলে সমাজের সর্বস্তরে নারীদের প্রকৃত অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা যাতে সম্মানের সঙ্গে সমাজে বিচরণ করতে পারেন এবং তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, জামায়াত সেই অঙ্গীকার পূরণ করবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ডা. শফিকুর রহমান তার বক্তব্যে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা নদীতে স্থায়ী বাঁধ, নদী ভাঙন রোধে এবং কৃষি সহায়তায় পদ্মা নদীতে পরিকল্পিত বাঁধ নির্মাণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের নায্যমূল্য নিশ্চিত করতে জেলায় আধুনিক আম সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) স্থাপন এবং বিদেশে আম রফতানির বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে বাংলাদেশের ‘কৃষিশিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

    তিনি আরও বলেন, ‘আমরা তরুণদের হাতে কেবল বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। আমরা চাই প্রতিটি তরুণের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে, যাতে তারা আত্মমর্যাদার সাথে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। বেকার ভাতা কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি তরুণদের সক্ষমতাকে অবমূল্যায়ন করা। জামায়াত ক্ষমতায় গেলে কারিগরি ও মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার দেবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল 3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১