• আইন-আদালত

    জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় ছরওয়ারের জামিন

      প্রতিনিধি 5 February 2026 , 7:19:01 প্রিন্ট সংস্করণ

    জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় ছরওয়ারের জামিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গ্রেপ্তার, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

    এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেয়া হয় ডিবি হেফাজতে। পরে ছরওয়ার আলমকে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

    ছরওয়ারের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

    বিজ্ঞাপন

    এ ঘটনায় ছরওয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোড এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

    গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গত বুধবার হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ১৭/১৮/২৫/২৬/২৭ ধারায় একটি মামলা করেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম।

    মামলায় ছরওয়ারে আলম ছাড়াও, অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন বিবাদী পরস্পর যোগসাজশে কম্পিউটার ডিজিটাল ডিভাইসে বেআইনি প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করে; যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:10 PM ইরাক থেকেও তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র 5:53 PM রবার্ট মুলারের মৃত্যু নিয়ে খুশি ডোনাল্ড ট্রাম্প 5:42 PM কাদের জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি 4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি