• শিরোনাম

    ভূমিকম্পে কাঁপল দেশ

      প্রতিনিধি 3 February 2026 , 11:19:04 প্রিন্ট সংস্করণ

    ভূমিকম্প। ছবি: সংগৃহীত।
    ভূমিকম্প। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভোররাতের গভীর ঘুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কেঁপে উঠেছে ভূমিকম্পে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ৪.১ ছিল যা মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে গণ্য হয়।

    বিজ্ঞাপন

    এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায় এবং এর ভৌগোলিক অবস্থান ২২.৮৪ উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতার কারণে কম্পন তীব্র ছিল না।

    সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এই ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:19 AM ভূমিকম্পে কাঁপল দেশ 10:49 AM আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, আসল-নকল চিনবেন যেভাবে 10:34 AM চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ 10:27 AM আজ পবিত্র শবে বরাত 6:35 PM ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান 5:59 PM বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও তার স্ত্রীসহ আটক ৪ 5:48 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে আইসিসির জরুরি সভা 5:25 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 5:24 PM ২০২৫ সালে উদ্বেগজনক হারে রাজনৈতিক সহিংসতা বেড়েছে: টিআইবি 5:18 PM ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা