• বিনোদন

    প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা

      প্রতিনিধি 2 February 2026 , 4:33:26 প্রিন্ট সংস্করণ

    তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায়, সোমবার (২ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামির ৬৮তম আসর। তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা, এবারের আয়োজনে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ৯০ বছর বয়সে তিনি এই বিশেষ কীর্তি গড়েন।

    বিজ্ঞাপন

    তার স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য তিনি এ পুরস্কার পান। সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামার এই অ্যালবামটি পুরস্কার পেয়েছে।

    এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন-অভিনেত্রী কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান।

    এ প্রসঙ্গে দালাই লামা জানান, তিনি এই সম্মান ‘কৃতজ্ঞতা ও বিনয়সহ’ গ্রহণ করছেন এবং এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটি বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা, মানব ঐক্য এবং পরিবেশের দায়িত্বের স্বীকৃতি।’

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর