• আইন-আদালত

    মোবাশ্বের আলমের ভাগ্য নির্ধারণ রোববার

      প্রতিনিধি 31 January 2026 , 3:19:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।

    প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেন। রোববারে কার্য তালিকায় আবেদনটি ১০১ নম্বর ক্রমিকে রয়েছে।

    বিজ্ঞাপন

    ঋণখেলাপির অভিযোগ থাকা কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়।

    তিনি ইতোমধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ 6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি 4:56 PM জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 4:52 PM সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 4:47 PM চট্টগ্রামের টেরিবাজার-বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২ 4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম