• অর্থনীতি

    আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস

      প্রতিনিধি 29 January 2026 , 5:23:59 প্রিন্ট সংস্করণ

    আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবারও আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) এই বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। ফলে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ২ দফায় ১ মাস করে বাড়ানো হয়েছিল।

    বিজ্ঞাপন

    সাধারণত আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেয়ার মেয়াদ বৃদ্ধি করে। অপরদিকে, কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন।

    আর করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এই পর্যন্ত ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন। সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।

    অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দিতে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। এসব কাগজের তথ্য দিলেই হবে। তবে যেসব কাগজের তথ্য দেবেন, তা সংরক্ষণ করবেন। কারণ, ভবিষ্যতে নিরীক্ষা বা অন্য কোনো প্রয়োজনে কাগজপত্র চাইলে যেন তা দিতে পারেন। অনলাইনে রিটার্ন দেয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:23 PM আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস 1:39 PM চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী চাপাতি ফারুক গ্রেফতার 1:32 PM শেরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, তদন্ত শুরু 1:26 PM রোহিঙ্গা প্রত্যাবাসন সঙ্কটের একমাত্র কার্যকর সমাধান: প্রধান উপদেষ্টা 1:16 PM মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া 12:48 PM বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 12:41 PM কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় এমপিসহ ১৫ জন নিহত 12:15 PM একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল, ১৬ হাজার ২১৩ টাকা 12:01 PM বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির 11:41 AM টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন তারেক রহমান