• সর্বশেষ

    চট্টগ্রামের-রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

      প্রতিনিধি 28 January 2026 , 8:01:38 প্রিন্ট সংস্করণ

    স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামের রাউজান উপজেলায় মিসবাহ নামে ৩ বছরের একটি শিশু একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিশুটি কীভাবে গর্তে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নলকূপের গভীরতা কেমন সে বিষয়ও এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:01 PM চট্টগ্রামের-রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু 7:50 PM নোয়াখালীতে বিএনপি’র ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার 7:31 PM এবার ইরানে হামলা হবে-আগের চেয়েও বড়, ট্রাম্পের হুমকি 7:16 PM তারেক রহমানের প্রতি আশা দেখতে পাচ্ছে জনগণ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 6:45 PM ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম 6:28 PM উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস 6:05 PM জাতীয় সংসদ নির্বাচন: ঢাকাসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি 5:50 PM নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থার ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে অনুমতি 5:18 PM নির্বাচনের দিন এবং আগে-পরে নির্দিষ্ট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা 5:11 PM বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ টন চাল আমদানি