• সর্বশেষ সংবাদ স্ক্রল

    নোয়াখালীতে বিএনপি’র ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার

      প্রতিনিধি 28 January 2026 , 7:50:26 প্রিন্ট সংস্করণ

    নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও ড. নজরুল ইসলাম ফারুকসহ ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

    বিজ্ঞাপন

    জানা গেছে, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এর আগে, মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বহিষ্কৃত নেতারা হলেন-বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত উল্যাহ লিটন, মমিন উল্যাহ (চেয়ারম্যান), মির্জা মো. সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল হক (চেয়ারম্যান), আবুল কালাম আজাদ।

    এ ছাড়াও রয়েছেন-নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাস্টার দলিলুর রহমান, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন, পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন (কমিশনার) ও শহীদ উল্যাহ হেলাল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:50 PM নোয়াখালীতে বিএনপি’র ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার 7:31 PM এবার ইরানে হামলা হবে-আগের চেয়েও বড়, ট্রাম্পের হুমকি 7:16 PM তারেক রহমানের প্রতি আশা দেখতে পাচ্ছে জনগণ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 6:45 PM ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম 6:28 PM উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস 6:05 PM জাতীয় সংসদ নির্বাচন: ঢাকাসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি 5:50 PM নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থার ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে অনুমতি 5:18 PM নির্বাচনের দিন এবং আগে-পরে নির্দিষ্ট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা 5:11 PM বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ টন চাল আমদানি 4:54 PM নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত