• জাতীয়

    ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে কাজ করবেন না: ইসি আনোয়ারুল

      প্রতিনিধি 27 January 2026 , 6:45:42 প্রিন্ট সংস্করণ

    ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে কাজ করবেন না: ইসি আনোয়ারুল। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এবারের ভোটে নির্বাচনি কাজের দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সাংবাদিক সম্মেলনে. গণভোট নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান সম্পর্কে এই তথ্য জানান তিনি।

    ইসি সচিব বলেন-‘জাতীয় নির্বাচনে মোট ২০ লাখ কর্মকর্তা-কর্মচারী নির্বাচনি দায়িত্ব থাকবেন। এসব ব্যক্তিরা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা করতে পারবে না। এ ছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যা খবর পাচ্ছি এবং বাস্তবে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন মনে করে এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার’।

    বিজ্ঞাপন

    একজন প্রার্থীর ওপরে হামলা হয়েছে; এই বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না। পাশাপাশি প্রতিনিয়তই রাজনৈতিক নেতারা আমাদের সঙ্গে দেখা করছেন। তাদের পরামর্শ-অবজারভেশন আমাদের দিচ্ছেন। সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। অপরদিকে, সাংবাদিকদের মাধ্যমে যে বিষয়গুলো আসছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসছি’।

    ‘এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদের এগুলো নিবারণসহ প্রতিরোধ এবং আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন। তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন মোবাইল কোর্ট প্রতিদিনই তারা পরিচালনা করছেন’।

    কমিশন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছে? এই বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘রিটার্নিং অফিসার কমিশনেরই লোক। নির্বাচন কমিশন তাকে সব ধরনের ক্ষমতা দিয়েছে। সে জন্য আমাদের কাছে আসলেও প্রাথমিক পর্যায়ে সেটা রিটার্নিং অফিসারকে দিচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে বিদ্যমান আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি প্রত্যেকটা আসনে রয়েছে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর 7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ 6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি