• জাতীয়

    চাকসু নির্বাচনে ৯৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

      প্রতিনিধি 19 September 2025 , 3:05:00 প্রিন্ট সংস্করণ

    নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
    নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৪২৯ জন এবং হল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

    বিজ্ঞাপন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৫টি হলেন মধ্যে ছেলেদের ১০টি ও মেয়েদের ৫টি হল রয়েছে। ছেলেদের হল থেকে নির্বাচনে অংশ নিতে ৩৫৬ জন এবং মেয়েদের হল থেকে ১২৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম জমা দিয়েছেন ২১ জন। তবে নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন, কিন্তু ২৩১ জন জমা দেননি।

    ছেলেদের হলের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম জমা দিয়েছেন সোহরাওয়ার্দী হলে৷ হলটির ১৬ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম জমা দিয়েছেন ৫৩ জন। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী শহীদ আব্দুর রব হলে। হলটি থেকে মনোনয়ন জমা পড়েছে ৩১ জনের।

    এছাড়া মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী বেগম খালেদা জিয়া হলে৷ হলটি থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম জমা দিয়েছেন ৩১ জন। সবচেয়ে কম ১৭ জন প্রতিদ্বন্দ্বী নবাব ফয়জুন্নেছা হলে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী