• রাজনীতি

    বিমানের টিকিট সংকটে রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ একদিন পেছাল

      প্রতিনিধি 26 January 2026 , 12:13:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

    দলীয় সূত্রে জানা গেছে, তিনি ওই দিন হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

    সমাবেশটি মূলত ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিনে বিমানের টিকিট না পাওয়ায় তারিখ একদিন পেছানো হয়েছে।

    বিজ্ঞাপন

    নতুন সূচি অনুযায়ী, সমাবেশ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশগ্রহণ করবেন।

    এ বিষয়ে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

    রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান (মিনু) বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছিলেন। কোনো অন্য সমস্যা নেই, শুধু ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশ একদিন পিছিয়েছে।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 6:36 PM শবেবরাত উপলক্ষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করেন তারেক রহমান 6:35 PM ভোটকেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে: আনসার মহাপরিচালক 6:27 PM মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি 5:53 PM “ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো” 5:45 PM জাপানে টানা তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু 5:38 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 5:37 PM ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তারেক রহমান 5:35 PM ৬ ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা: মাহদী আমিন 5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি