• রাজনীতি

    জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি 25 January 2026 , 1:06:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার সারাহ কুক’র এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

    আজ সকালে অনুষ্ঠিত এ বৈঠকে তার সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।

    বিজ্ঞাপন

    অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

    এ সময় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়।

    উল্লেখ্য, এ সফরে জামায়াত আমীরের সঙ্গে বৃটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:54 AM সকালে দুধ চা পানের অভ্যাস? এর ভয়াবহ ক্ষতিকর দিকগুলো জানেন তো 11:41 AM ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র 11:19 AM ভূমিকম্পে কাঁপল দেশ 10:49 AM আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, আসল-নকল চিনবেন যেভাবে 10:34 AM চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ 10:27 AM আজ পবিত্র শবে বরাত 6:35 PM ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান 5:59 PM বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও তার স্ত্রীসহ আটক ৪ 5:48 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে আইসিসির জরুরি সভা 5:25 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায়