• রাজনীতি

    ৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

      প্রতিনিধি 25 January 2026 , 12:05:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

    তারেক রহমান বলেন, ‘একাত্তর ও চব্বিশে কে কোন ধর্মের বা জাতির, সেটা কেউই দেখেনি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সমতল বা পাহাড়ে সবার সমান সুযোগ তৈরি করতে হবে।’

    বিজ্ঞাপন

    কৃষকদের ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে কৃষকদের নানা রকম সাবসিডি দেওয়া হয়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি কার্যকর সহায়তা দেওয়া হবে। দেশে সিন্ডিকেট বলতে যেটা রয়েছে, সেখানে কিছু মানুষ অনৈতিক প্রবেশ করে অনৈতিক কাজ করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি।’
    দেশে জাহাজ তৈরি শিল্প গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘ব্লু ইকোনমি বলতে যদি শুধু মাছ ধরা বোঝায়, সেটা সামুদ্রিক অর্থনীতির অংশমাত্র, এটাকেও ব্যবস্থাপনায় আনতে হবে। এই অর্থনীতিকে সঠিক ব্যবস্থাপনায় আনতে পারলে ব্যাপক সম্ভাবনা আছে।’

    যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসৎ ব্যবসায়ী অতিরিক্ত প্রিজারভেটিভ প্রয়োগ করে খাদ্যে ভেজাল সৃষ্টি করেন। সরকার একা সবকিছু করতে পারে না, তাদের বিরুদ্ধে সবার অংশগ্রহণ জরুরি। নানা বিষয়ে নানা মত থাকবে, আলোচনা হবে। কিন্তু ভেজালের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

    তরুণদের পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণদের মতো মেধাবীরা যে দেশে রয়েছে, সেখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। আপনারা কথা বলবেন, আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর 7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ