• রাজনীতি

    ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

      প্রতিনিধি 25 January 2026 , 11:21:13 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

    বিজ্ঞাপন

    গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অংশ নেন।

    অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:01 PM ঢাকা উত্তর সিটির প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 12:19 PM ঝিনাইদহ সদর হাসপাতালে প্রথমবার চালু হলো ইকোকার্ডিওগ্রাম সেবা 11:46 AM মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি 11:11 AM কুমিল্লা-১০: গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ 11:02 AM পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫ 10:10 AM আপিলও খারিজ, নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান 9:31 AM ভাষার মাস ফেব্রুয়ারি শুরু 9:01 AM আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল 8:33 PM ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 8:23 PM সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা