• রাজনীতি

    তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

      প্রতিনিধি 23 January 2026 , 8:48:30 প্রিন্ট সংস্করণ

    ভাষানটেকে নির্বাচনি জনসভায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর ভাষানটেকে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

    বিএনপি’র চেয়ারম্যান বলেন, ‘দেশে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন সময় দেশ গঠনের। স্বৈরাচারী শাসনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন রয়েছে। আমি, তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছিল, তখন সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে হবে’।

    এদিকে, বক্তব্য শুরুর আগে ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, তিনি জনগণের মুখ থেকেই তাদের সমস্যার কথা জানতে চান। তার প্রত্যাশা, আগামী দিনে প্রত্যেক জনপ্রতিনিধি জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন ও সমস্যা সমাধানে কাজ করবেন। নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

    নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।

    এ সময় ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এ জন্য সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

    জনসভায় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মঞ্চে ছিলেন তার স্ত্রী ডা. জুবায়ইদা রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান। এ ছাড়াও, ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:27 PM রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে, জনসভা মঞ্চে তারেক রহমান 7:10 PM সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে আটক ৫০৪ 7:02 PM ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি-বিএনপির ঘাঁটি: তারেক রহমান 6:53 PM ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক 6:46 PM জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩: শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী নিশো ও পুতুল 6:33 PM ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা: মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের 6:27 PM নির্বাচন ও গণভোট: ১৬ দেশ থেকে ৫৭ প্রতিনিধি আসছেন পর্যবেক্ষণে 5:53 PM ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫০ দশমিক ৬ শতাংশ 5:44 PM ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ: আহত ১০ 5:34 PM ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে, এনসিপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা