• বিনোদন

    নতুন রূপে তাক লাগালেন জয়া, মুগ্ধ ভক্ত-অনুরাগীরা

      প্রতিনিধি 23 January 2026 , 6:15:45 প্রিন্ট সংস্করণ

    নতুন রূপে তাক লাগালেন জয়া, মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্তরা। এর মধ্যে জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের ভূমিকায়।

    অপরদিকে, ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই নিজের আভিজাত্য তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে সরব উপস্থিতি তার। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান।

    বিজ্ঞাপন

    সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দিয়েছেন তিনি। ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মনে নজর কেড়েছে। নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন-‘জয়ার রূপ এখনো আগের মতোই’।

    জয়া আহসান ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ভক্ত-অনুরাগীর প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। বিশেষ করে ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। উল্লেখ্য: অভিনয় গুণে সবসময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো সিনেমায় তার শক্তিশালী উপস্থিতি দর্শকমনে মুগ্ধ করেছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১ 12:42 PM ওসমান হাদি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার ফয়সালের 12:29 PM আজকের স্বর্ণের দাম: ২৩ মার্চ ২০২৬ 12:24 PM ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক: জরিপ