• সর্বশেষ সংবাদ স্ক্রল

    নির্বাচন ও গণভোট: কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

      প্রতিনিধি 22 January 2026 , 6:14:47 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন ও গণভোট: কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

    বিজ্ঞাপন

    সফরকালে সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

    কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া এবং সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:00 PM জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে 8:34 PM কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা 8:27 PM শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ 8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি 7:32 PM জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি 4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত 3:53 PM ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত