• খেলা

    নেপালের জালে বাংলাদেশের ৪ গোল

      প্রতিনিধি 18 September 2025 , 11:46:58 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচেই নেপালকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

    বাংলাদেশের হয়ে চারটি গোল করেছেন সাব্বির ইসলাম, অপু রহমান, আরিফ ও মানিক। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    ম্যাচের ৩০তম মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনোমতে রুখলেও বিদপমুক্ত করতে পারেননি নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি শটে সেই বল জালে জড়ান সাব্বির। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণভাগ নিয়ে রীতিমতো ছেলেখেলা করে লাল-সবুজরা। ম্যাচের ৪৯ থেকে ৫১— এই তিন মিনিটে দুবার গোল উদযাপন করেছে গোলাম রব্বানীর দল। একটি গোল আসে অপুর পা থেকে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।

    এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা, যারা প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে নেপালের কাছে। এক ম্যাচ জিতেই বাংলাদেশ গ্রুপের শীর্ষে। নেপালের সাথে পয়েন্ট সমান হলেও বেশি গোল করায় তারা পেছনে ফেলেছে নেপালকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের