• রাজনীতি

    ঢাকা-১৬ আসনে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন

      প্রতিনিধি 20 January 2026 , 6:24:16 প্রিন্ট সংস্করণ

    ঢাকা-১৬ আসনে জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল বাতেন (অব.)। ছবি : ক্যাপ্টেন্স টিভি
    ঢাকা-১৬ আসনে জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল বাতেন (অব.)। ছবি : ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড (পল্লবী ও রুপনগর) নিয়ে গঠিত। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৯নং আসন।
    মো. আব্দুল বাতেন একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং লেখক। তিনি একাধারে সৈনিক, শিক্ষক, সমাজ সংগঠক ও মানবিক নেতৃত্বের অপূর্ব সংমিশ্রণ। জাতিসংঘ শান্তি মিশনে ইউএন মেডেল প্রাপ্ত সাবেক এই সেনা কর্মকর্তা ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি রংপুর জেলার পীরগাছা থানার নটাবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা শরিফ উদ্দিন ও মাতা শাকিলা বেগমের দ্বিতীয় সন্তান। মো. আব্দুল বাতেনের স্ত্রী মোছাঃ রাশিদা বানু। তার দুই কন্যা (নওশীন শাকিলা এবং বুশরা বিনতে বাতেন) শৈশব থেকেই মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে।
    শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাহিত্য ও ভাষার প্রতি গভীর অনুরাগ তার চিন্তা-চেতনা ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।
    ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং কমিশন লাভের মাধ্যমে সামরিক জীবনের সূচনা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অসংখ্য নবীন অফিসার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
    সামরিক জীবনের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ (শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর; চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর নেতৃত্ব প্রদান করেন। একই সঙ্গে তিনি বিএএফ শাহীন কলেজে প্রভাষক হিসেবে পাঠদান করেছেন। তিনি বর্তমানে একজন ব্যবসায়ী ও চাকুরিজীবী। তিনি বর্তমানে আরপি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান, কোরফিল্ড লিমিটেডের চেয়ারম্যান, সেরেনিটি বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ডেনকো ট্রেড লিমিটেডের পরিচালক, বিজনেস এসোসিয়েটসের পার্টনার।
    লেখালেখি ও সাংবাদিকতায়ও তিনি সক্রিয়। তিনি জাতীয় পর্যায়ের একটি দৈনিকে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চিন্তাশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়েছেন। তার অনূদিত গ্রন্থ রয়েছে তিনটি (দি সোর্ড অব আল্লাহ, মুসলমানদের পারস্য বিজয়, মুসলমানদের স্পেন বিজয়)।
    ২০০৮ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন। দেশ ও সমাজের কল্যাণে তার এই ধারাবাহিক সম্পৃক্ততা তাকে একজন সচেতন নাগরিক ও দায়িত্বশীল সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ১২টি যুব ও ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষকতা ও সামাজিক উন্নয়নে তার অবদান রয়েছে।


    হলফনামার সম্পদের বিবরণ
    নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় মো. আব্দুল বাতেন জানিয়েছেন, তার ব্যবসা থেকে বছরে আয় হয় ২ লক্ষ ৯৫ হাজার ৭১২ টাকা। চাকরি থেকে বছরে আয় ৮ লক্ষ ৬৪ হাজার টাকা। কৃষি কাজ থেকে বছরে আয় ৩০ হাজার টাকা। বছরে তিনি পেনশন থেকে আয় করেন ৪ লক্ষ ১১ হাজার ৩০৪ টাকা।
    হলফনামায় আরও উল্লেখ করা হয়, বর্তমানে তার হাতে নগদ ৪০ লক্ষ ৯৮ হাজার ৬৪০ টাকা এবং স্ত্রীর হাতে ২৪ লাখ ৪৫ হাজার ৭৪১ টাকা রয়েছে। ব্যাংকে তার নিজের নামে ২ লাখ ৫১ হাজার ৪৯৯ টাকা এবং স্ত্রী একাউন্টে ১৪ হাজার ১৩৩ টাকা রয়েছে। মো. আব্দুল বাতেনের নিজের নামে বন্ড ঋণপত্র স্টক একচেঞ্জে আছে ৪১ লক্ষ ৮১ হাজার ৪৭৭ টাকার। এছাড়া তার নিজের নামে সঞ্চয়পত্র রয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৬১৭ টাকা এবং স্ত্রীর নামে ৩৯ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।
    মো. আব্দুল বাতেনের নামে কৃষি জমি রয়েছে ৩ একর ও অকৃষি জমির পরিমান ১০.২৩ শতাংশ। তার নিজের নামে ২৫ শতাংশের উপরে এক তলা একটি বাড়ি আছে। এছাড়া তার নিজের ৫০ ভরি এবং স্ত্রী রয়েছে ১৬ ভরি স্বর্ণ আছে।
    ঢাকা ১৬ আসনে মো. আব্দুল বাতেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল 3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১