• আইন-আদালত

    হাইকোর্টের আদেশ স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

      প্রতিনিধি 20 January 2026 , 11:23:51 প্রিন্ট সংস্করণ

    হাইকোর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে একটি গেজেট প্রকাশ করে। আগে মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে এই আসন গঠিত থাকলেও নতুন গেজেটে মেঘনাকে সরিয়ে নেওয়া হয় কুমিল্লা-১ আসনে এবং হোমনা উপজেলাকে কুমিল্লা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

    রিটের শুনানি নিয়ে গত ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। পরবর্তীতে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সীমানা পরিবর্তনের গেজেটটি অবৈধ ঘোষণা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আগের অবস্থায় (মেঘনা ও তিতাস) ফিরিয়ে নিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

    হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে আজ শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানাই (হোমনা ও তিতাস) বহাল থাকলো। আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

    এই আদেশের ফলে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের নির্বাচনি সীমানা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 6:36 PM শবেবরাত উপলক্ষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করেন তারেক রহমান 6:35 PM ভোটকেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে: আনসার মহাপরিচালক 6:27 PM মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি 5:53 PM “ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো” 5:45 PM জাপানে টানা তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু 5:38 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 5:37 PM ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তারেক রহমান 5:35 PM ৬ ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা: মাহদী আমিন 5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি