• খেলা

    বাংলাদেশের প্রস্তাবে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড

      প্রতিনিধি 18 January 2026 , 11:45:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের মধ্যে বিকল্প সমাধান খুঁজতে ঢাকায় এসেছে আইসিসির দুই সদস্যের প্রতিনিধিদল। তবে বৈঠকে বিসিবির ‘গ্রুপ অদলবদল’ প্রস্তাব কার্যত ধাক্কা খেয়েছে কারণ ক্রিকেট আয়ারল্যান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা নির্ধারিত গ্রুপ বা ভেন্যু বদলাবে না।

    শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির সঙ্গে আইসিসির প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠক শেষে বিসিবি জানায়, তারা আবারও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অবস্থান স্পষ্ট করেছে। পাশাপাশি লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে অন্য গ্রুপে সরানোর সম্ভাবনাও আলোচনায় তোলে বিসিবি।

    তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেছেন, আইসিসির পক্ষ থেকে তাদের ‘চূড়ান্ত নিশ্চয়তা’ দেওয়া হয়েছে যে-

    বিজ্ঞাপন

    “মূল সূচি অপরিবর্তিত থাকবে এবং আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে।”

    কারা কোথায় খেলছে

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান-এবং সব ম্যাচ নির্ধারিত হয়েছে শ্রীলঙ্কায়।

    অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বিসিবি ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

    ঢাকার বৈঠকে বিসিবি যুক্তি দেয়, বাংলাদেশকে অন্য গ্রুপে সরালে ভেন্যু পরিবর্তনের ঝামেলা কমবে এবং টুর্নামেন্টের কাঠামো তুলনামূলক সহজে সামাল দেওয়া যাবে। তবে আইসিসি বা আয়ারল্যান্ড-কারোর কাছ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা