• শিরোনাম

    মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক

      প্রতিনিধি 11 January 2026 , 7:52:47 প্রিন্ট সংস্করণ

    মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক। ছবি: সিএমসিএইচ এর।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে এপারের টেকনাফে আসা গুলিতে আহত শিশু আফনানের (১২) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

    বিজ্ঞাপন

    রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আহত শিশুটির চাচা মোহাম্মদ শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আফনানকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেয়া হয়েছে, সে কিছু সময় হাত-পা নাড়াচাড়া করছিল। জানি না কী হবে, সব আল্লাহর ইচ্ছা’।

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা গুলি শিশু আফনানের গায়ে লাগে। এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ-বিক্ষোভ করে স্থানীয় জনতা।

    পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:09 PM একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার 4:03 PM পুনঃভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত আগামী শিক্ষাবর্ষ থেকে: শিক্ষা প্রতিমন্ত্রী 3:54 PM সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি নয়: র‍্যাব ডিজি 3:49 PM আগের বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার: বাণিজ্যমন্ত্রী 3:39 PM ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসি’র 9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা