• খেলা

    বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম

      প্রতিনিধি 9 January 2026 , 6:27:15 প্রিন্ট সংস্করণ

    বিপিএল: শেষ বলে রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে এককভাবে শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (৯ জানুয়ারি) টুর্নামেন্টের ১৯তম ম্যাচে চট্টগ্রাম ২ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল রাজশাহী।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ রানের সূচনা করে রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় ৭২ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে রাজশাহী। উপরের সারির ব্যাটারদের মতো বড় ইনিংস খেলতে পারেনি রাজশাহীর পরের দিকের ব্যাটাররাও। এমনকি বড় কোনো জুটিও হয়নি মিডল বা লোয়ার অর্ডারে। ষষ্ঠ উইকেটে এস এম মেহেরব ও আকবর আলি দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন।

    বিজ্ঞাপন

    নবম উইকেটে তানজিম হাসান সাকিব ও সন্দ্বীপ লামিচানের ১১ বলে ১৭ রানের জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় রাজশাহী। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম ও মেহেরব। এছাড়া আকবর ১৭, মুশফিকুর রহিম ১৫ ও তানজিম অপরাজিত ১৪ রান করেন। বল হাতে চট্টগ্রাম রয়্যালসের আমের জামাল ৩টি, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম ২টি করে উইকেট নেন। জবাবে ২৪ রানের সূচনার পর রাজশাহী পেসার বিনুরা ফার্নান্দো ও স্পিনার মেহেরবের নৈপুণ্যে ২৮ রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম।

    পঞ্চম উইকেটে অধিনায়ক মাহেদি হাসানকে নিয়ে ৪০ বলে ৪০ এবং ষষ্ঠ উইকেটে আসিফ আলির সাথে ৩৪ বলে ৩৫ রান যোগ করে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান পাকিস্তানের হাসান নাওয়াজ। মাহেদি ২৮ ও আসিফ ২৭ রানে আউট হলেও, চট্টগ্রামের জয়ের আশা বাঁচিয়ে রাখেন হাসান।

    জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার পড়ে চট্টগ্রামের। মেহেরবের করা প্রথম তিন বল থেকে ১টি চারে ৮ রান তোলেন হাসান। পরের দুই বল ডট হলে, শেষ ডেলিভারিতে প্রয়োজনীয় ২ রান তুলে দলকে দারুণ জয়ের স্বাদ দেন হাসান। ২টি চারে ৩৬ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন হাসান। রাজশাহীর বিনুরা ১৮ রানে ৩ এবং মেহেরব ২৫ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন চট্টগ্রামের হাসান।

    সুত্র: ঢাকা, ৯ জানুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:41 PM চলতি মাসে ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার 4:12 PM ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 3:44 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি 3:35 PM একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ 3:13 PM সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক 3:04 PM মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 2:49 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী 2:39 PM মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমীর 1:58 PM অস্ট্রেলিয়ায় লাল-সবুজের লড়াই: শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:43 PM ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ