• বাণিজ্য

    সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

      প্রতিনিধি 9 January 2026 , 4:09:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের সব তপশিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে এ নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে তা শেয়ার করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, তপশিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা/উপ-শাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং আগত সেবাপ্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের আবশ্যকতা রয়েছে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তারা এবং আগত নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।

    সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা/উপ-শাখায় নারী কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ