• খেলা

    ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত স্পেনের!

      প্রতিনিধি 17 September 2025 , 3:39:18 প্রিন্ট সংস্করণ

    ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত স্পেনের!
    ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত স্পেনের!
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও বিতর্কিত সিদ্ধান্তের আভাস দিলেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।

    মঙ্গলবার কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোপেস বলেন, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। ইউরোভিশন কনটেস্টের মতো ফুটবলেও একই নীতি অনুসরণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

    লোপেস বলেন, এ মুহূর্তে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়, গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটি আত্মরক্ষা নয়, এটি সন্ত্রাসবিরোধী লড়াই নয়—এটি গণহত্যা।

    বিজ্ঞাপন

    তিনি আরও জানান, স্পেনের বিপুল সংখ্যক মানুষ এই ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন, যেমনটা দেখা গেছে সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায়। ‘আমাদের জনগণ মরতে থাকা মানুষদের প্রতি নীরব সমর্থন দিতে চায় না। তাই ইসরায়েলি দলকে নিয়ে রাস্তায় ঘুরলে প্রতিবাদ হবেই। এটিই হলো একটি মর্যাদাবান জাতির চিহ্ন।’

    স্পেনীয় রাজনীতিক প্রশ্ন তোলেন, রাশিয়ার ক্ষেত্রে যেমন ক্রীড়াক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, ইসরায়েলের ক্ষেত্রে কেন নয়? রাশিয়াকে বাদ দেওয়া সম্ভব হলে ইসরায়েলকে কেন নয়? পার্থক্যটা কোথায়?

    তিনি বলেন, যদি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো ইসরায়েলকে নিষিদ্ধ না করে, তাহলে স্পেন নিজেদের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত নেবে। এতে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য পুরুষদের বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ানোর মতো ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে।

    লোপেসের দাবি, বহু ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করা হয়েছে, অথচ এ নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো প্রতিবাদ হয়নি। ‘তাহলে বিষয়টা খেলাধুলা নিয়ে, নাকি কেবল অর্থ নিয়েই?’—প্রশ্ন তোলেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান