• বিনোদন

    দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে : রাধিকা

      প্রতিনিধি 7 January 2026 , 2:01:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডে সাহসী এবং স্পষ্টভাষী হিসেবে রাধিকা আপ্তের পরিচিতি দীর্ঘদিনের। এবার সিনেমার পর্দায় রোম্যান্স বা ভালোবাসার নামে যা দেখানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এই অভিনেত্রী। বর্তমান বিনোদন জগতে যেভাবে হিংসাকে উপজীব্য করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

    সিনেমায় কিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে।’

    বিজ্ঞাপন

    ‘আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারও প্রতি প্রেম হিসেবে চিহ্নিত করতে চাই না। আমায় সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমার চরিত্রের সঙ্গে যা ঘটে তা অনেক দুর্ব্যবহারের ফল। আমাদের সংস্কৃতিতে আবেগকে ভালোবাসা বলে ভুল করা হয়।’

    রাধিকা আরও বলেন, ‘ কিন্তু আবেগ কখনওই রোম্যান্স বা ভালোবাসা নয়। যখন আমরা বার বার কারও সুখের জন্য আপোস করি, তবে এই বিষয়টাকে আমরা ভালোবাসা বলতে পারি না। এই সিনেম্যাটিক চিন্তাভাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই।’

    তার কথায়, ‘আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে এটা রাখঢাক না রেখেই বলতে হচ্ছে। এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা। যা আমি সহ্য করতে পারছি না। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে এটি শুধুই বিনোদন।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী