• অন্যান্য

    স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে মেট্রোরেলের নতুন বার্তা

      প্রতিনিধি 17 September 2025 , 3:06:50 প্রিন্ট সংস্করণ

    দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ
    দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানীর এমআরটি লাইন-৬-এর আওতাধীন মেট্রো স্টেশনগুলোতে মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র করা হয়েছিল। এসব দরপত্র আগামী ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত করা হবে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় রক্ষণাবেক্ষণ ও পরিচালনাধীন এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) ১৪টি মেট্রোরেল স্টেশনে ৩১টি, রিটেইল শপ ভাড়া প্রদানের লক্ষ্যে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে আহ্বানকৃত ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে প্রাপ্ত আবেদনপত্রসমূহ ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে (মেট্রোরেল ভবন, লেভেল-৫) উন্মুক্ত করা হবে।

    এতে বলা হয়, দরপত্র উন্মুক্তের সময় আবেদনপত্র জমাদানকারী প্রতিষ্ঠানসমূহের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। ওই উন্মুক্তকরণ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল