• অন্যান্য

    আইবিএর পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

      প্রতিনিধি 28 November 2025 , 11:03:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ।

    আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে এই ভর্তি পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

    গত ২৯ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয় আবেদন। গত ১৯ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে আবেদন। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজারের বেশি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের 3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর