• আন্তর্জাতিক

    নেপালে নতুন প্রধানমন্ত্রী কার্কির পদত্যাগ চায় জেন-জি!

      প্রতিনিধি 16 September 2025 , 8:34:28 প্রিন্ট সংস্করণ

    - ‘হামি নেপাল’ গোষ্ঠীর নেতা সুদান গুরুঙ ও তার সমর্থকরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘হামি নেপাল’ গোষ্ঠীর নেতা সুদান গুরুঙ ও তার সমর্থকরা নেপালের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশিলা কার্কির পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। মাত্র দু’দিন আগে শপথ নেয়া কার্কিকে জেন জি প্রজন্মের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। জানা গেছে প্রধানমন্ত্রী কার্যালয় বালুবাটারে, রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তেজনা দেখা দিয়েছে।

    বিজ্ঞাপন

    তাদের প্রধান দাবি, প্রধানমন্ত্রী তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী নিয়োগ দিয়েছেন তাদের পরামর্শ না নিয়ে, যা হামি নেপালের বিরোধিতা করেছে। নতুন মন্ত্রীরা হলেন: গৃহমন্ত্রী ওম প্রকাশ আর্যল, অর্থমন্ত্রী রমেশ্বর খানাল এবং শক্তি মন্ত্রী কুলমান ঘিসিং। সুদান গুরুঙ বলেন, “আমরা প্রধানমন্ত্রী চাই না, আমরা পরিবর্তন চাই। বর্তমান সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নেতৃত্বের অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে যা জেন জি-এর দাবি প্রতিফলিত করবে।”

    উল্লোখ্য, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। এই আন্দোলনের নেতৃত্বে ছিল হামি নেপাল, যা তরুণদের সংগঠন ও জাতীয় রাজনৈতিক সংস্কারের দাবিতে কাজ করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা