• আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

      প্রতিনিধি 29 December 2025 , 1:14:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন এবং দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। খবর রয়টার্সের।

    মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, রবিবার গভীর রাতে আগুন লেগেছিল। সোমবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে সেই আগুন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

    বিজ্ঞাপন

    ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধনিবাসটিতে আগুনের ভিডিওচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে বৃদ্ধনিবাস ভবনটিকে, সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

    মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ