• রাজনীতি

    ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

      প্রতিনিধি 28 December 2025 , 4:04:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানা যায়। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ফাইল অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

    বিজ্ঞাপন

    এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সশরীরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেন তিনি। যার মাধ্যমে ভোটার হওয়ার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    ওইদিন তারেক রহমানের সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা