• অর্থনীতি

    ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

      প্রতিনিধি 28 December 2025 , 3:58:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মিসেস নুজহাত আনোয়ার। রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ডিএসই পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়।

    নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এ কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক সিনিয়র নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

    বিজ্ঞাপন

    আইএফসিতে তার দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারী ও পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের ভূমিকা। এছাড়া তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন এবং গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন। ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি, ট্রানজ্যাকশন সার্ভিসেস এবং মার্কেট অ্যাডভোকেসিতে তার বিশেষ দক্ষতা রয়েছে। নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত 11:35 AM মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল 11:22 AM বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা 8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক