• রাজনীতি

    ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি নুরুল ইসলাম, সিবগাতুল্লাহ সেক্রেটারি

      প্রতিনিধি 26 December 2025 , 6:01:13 প্রিন্ট সংস্করণ

    ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি সাদ্দাম, সিবগাতুল্লাহ সেক্রেটারি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নতুন নেতৃত্ব পেয়েছেন তারা।

    বিজ্ঞাপন

    নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত।

    অপরদিকে, সিবগাতুল্লাহ ২০২৫-সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকসহ আরও দুটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।

    উল্লেখ্য, শুক্রবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে ছাত্রশিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী তিনি সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির 4:02 PM প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কে কোন দপ্তর পেলেন 3:46 PM ঢাকা-৬ আসনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ, ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক 3:32 PM আরও ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার 2:36 PM জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ 1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড়