• জাতীয়

    দেশের সব বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা

      প্রতিনিধি 23 December 2025 , 5:08:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপটেন্স টিভি।
    ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে উল্লেখ করে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ধারণের কারণে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির