• জাতীয়

    দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

      প্রতিনিধি 22 December 2025 , 8:29:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে ।

    দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। 

    বিজ্ঞাপন

    এদিকে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এসময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

    এ ঘটনা নিয়ে গতকাল রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ‍্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত‍্যশিত নয়।

    এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের