• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সড়কে প্রাণ গেল ওসি ও এএসআইয়ের

      প্রতিনিধি 16 December 2025 , 4:31:12 প্রিন্ট সংস্করণ

    সড়ক দুর্ঘটনা । ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

    নিহত মোজহারুল ইসলামের রংপুর জেলায় ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকায় কছিমদ্দিনের ছেলে। নিহতরা পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

    বিজ্ঞাপন

    পুলিশ জানিয়েছে, বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

    ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড় 12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের 11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত 11:35 AM মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল