• লাইফস্টাইল

    ঐতিহ্যবাহী পিঠাগুলোর একটি-রাবড়ি পাটিসাপটা

      প্রতিনিধি 13 December 2025 , 6:11:44 প্রিন্ট সংস্করণ

    ঐতিহ্যবাহী পিঠাগুলোর একটি-রাবড়ি পাটিসাপটা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীতে চালের গুড়ায় তৈরি হয় দারুণ সব পিঠাপুলি। আর এর মধ্যে ঐতিহ্যবাহী পিঠাগুলোর একটি-রাবড়ি পাটিসাপটা। তেমনি পিঠা প্রেমীদের জন্য এই পিঠার রেসিপি-

    রাবড়ি তৈরি জন্য যা লাগবে: দুধ ১ লিটার, ঘি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য, চিনি ৮ টেবিল চামচ, বাদামকুচি সাজানোর জন্য।

    ব্যাটারের জন্য যা প্রয়োজন: চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ সামান্য, গুড় ৪ থেকে ৫ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো।

    বিজ্ঞাপন

    পুরের জন্য যা লাগবে: জাল দেয়া দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, চিনি পরিমাণমতো, ঘি ২ চা-চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, সুজি ১ টেবিল চামচ।

    প্রস্তুত প্রণালি: ব্যাটারের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে এবং পুরের সব উপকরণ জ্বাল দিয়ে ঘন করে নিন। তারপর প্যানে ব্যাটার দিয়ে পাতলা রুটি তৈরি করে তাতে পুর দিয়ে ভাঁজ করে পিঠা বানিয়ে নিন। তারপর, পাত্রে ঘি দিয়ে তাতে ১ লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। চিনি জ্বাল দিয়ে ক্যারামেল তৈরি করে দুধে মিশিয়ে দিন। তারপর এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এবারে পাটিসাপটা পিঠার ওপর রাবড়ি আর বাদামকুচি সাজিয়ে পরিবেশন করুন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের