• খেলা

    মেসিকে দেখতে বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের ঢল

      প্রতিনিধি 13 December 2025 , 12:42:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার রাত আড়াইটার দিকে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। মেসির সঙ্গে এই সফরে সঙ্গী হিসেবে আছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।

    বিজ্ঞাপন

    এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর কোলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে এসেছিলেন লিওনেল মেসি।দীর্ঘ বিরতির পর এবার ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে এসেছেন মেসি। তাকে দেখতে গভীর রাতেও বিমানবন্দরের বাইরে ভক্ত ও সমর্থকেরা অপেক্ষা করছিলেন।

    রাত ৩টা ৩২ মিনিটে বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন মেসি। হোটেলের বাইরে বহু সমর্থক রাতভর অপেক্ষায় ছিলেন মেসিকে এক নজর দেখতে।ভারতের সংবাদমাধ্যমের খবর, গত রাতে কলকাতায় গিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ মেসির সঙ্গে একই অনুষ্ঠানে দেখা যাবে তাকে।

    তিন দিনের সফরে কলকাতা পর্ব শেষ করে মেসি হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন। সেখান থেকে ভারত ত্যাগ করবেন মেসি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম