• খেলা

    হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 13 December 2025 , 11:39:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ আগের ২ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এবারের আসরেও ফেভারিট আজিজুল হাকিম তামিমের দল। টানা তৃতীয় শিরোপা জেতার মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক মেহবুব তাসকিন। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি। আগে ব্যাট করতে নেমেছে তাঁর দল।

    সাম্প্রতিক পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ এবং আফগানিস্তান। মুখোমুখি সবশেষ ৫ ম্যাচে দুটি করে জয় উভয় দলের। বাকি ম্যাচটা পরিত্যক্ত হয়েছে।

    তামিমের নেতৃত্বেই গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে এই তরুণ অলরাউন্ডারের কাঁধেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে আছেন জাওয়াদ আবরার।

    বিজ্ঞাপন

    টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এবং নেপাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিম-জাওয়াদদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটির ভেন্যু আইসিসি একাডেমি মাঠ। এর আগে ২০২৩,২০২৪ সবশেষ দুইটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপের এই দুই টুর্নামেন্টও হয়েছিল আরব আমিরাতে।

    দুই দলের একাদশ:

    বাংলাদেশ: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, কালাম সিদ্দিকী অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আহমেদ, সাদ ইসলাম রাজিন।

    আফগানিস্তান: খালিদ আহমদজাই, ওসমান সাদাত, ফয়সাল খান, ওজাইরউল্লাহ নিয়াজাই, মেহবুব তাসকিন (অধিনায়ক), আজিজুল্লাহ মিয়াখিল, খাতির স্টানিকজাই, আব্দুল আজিজ খান, রোহুল্লা আরব, ওয়াহিদুল্লাহ জাদরান, সালাম খান আহমদজাই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ 2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান 1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান