• রাজনীতি

    ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে ওসমান হাদিকে, অপারেশন চলছে

      প্রতিনিধি 12 December 2025 , 6:07:02 প্রিন্ট সংস্করণ

    ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে হাদিকে, অপারেশন চলছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরেই রয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর, শুক্রবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। এ দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর।

    বিজ্ঞাপন

    এ ছাড়াও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, তার মাথার ভেতরে গুলি আছে। ইমারজেন্সি ওটি কমপ্লেক্সে হাদির অপারেশন চলছে। অবস্থা ক্ষীণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    এর আগে গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, বাড়িতে আগুনসহ-তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:52 PM স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী 7:41 PM নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি, বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা 7:33 PM ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার-এ এম এম নাসির উদ্দিন 7:27 PM কেন নির্বাচিত সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী প্রয়োজন! 7:08 PM নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় 6:58 PM বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আব্দুল্লাহ তাহের ও নাহিদ চিফ হুইপ 6:44 PM নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবি সভাপতির অভিনন্দন 5:56 PM প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন 5:49 PM শপথ নেওয়া ২৫ মন্ত্রীর দপ্তর বন্টন 4:46 PM শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী