• অপরাধ

    রাজধানীতে ৬ হাজার পিস ইয়াবাসহ, গ্রেফতার ৩

      প্রতিনিধি 9 December 2025 , 2:30:33 প্রিন্ট সংস্করণ

    রাজধানীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
    রাজধানীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গুলশান বিভাগের পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রফিক (৬৩) ২। মোসা: শামসুন্নাহার মুন্নি (৪০) ও ৩। রাসনা আক্তার (৪২)।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১২.০৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা সহ মোসাঃ শামসুন্নাহার মুন্নিকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। একই তারিখ রাত আনুমানিক ১.৪০ ঘটিকায় কল্যাণপুর, দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেফতার করে ডিবি গুলশানের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

    অপরদিকে,সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল।

    ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন